ছবি : সংগৃহীত
ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। এরমধ্যে নতুন করে ট্যাংকারে মিসাইল হামলার ঘটনা ঘটল।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ওমানের লিমা থেকে ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি দুর্ঘটনার খবর পেয়েছে ইউকেএমটিও। দক্ষিণ রুট দিয়ে বের হওয়ার সময় একটি ট্যাংকার মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
এরআগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছিল, তারা দুটি ‘অবাধ্য’ ট্যাংকারকে থামিয়েছে। যেগুলো অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পাড়ি দেয়ার চেষ্টা করছিল।
আরও পড়ুন <<>> ইরানের পাল্টা হামলায় আরও এক মার্কিন সেনা নিহত
হরমুজ প্রণালিতে গত দুই সপ্তাহ ধরে জাহাজ ও ট্যাংকারে হামলা চালাচ্ছে ইরান। দেশটির লক্ষ্য তাদের নির্ধারিত রুট ছাড়া কোনো নৌযান এখান দিয়ে চলাচল করতে পারবে না। অপরদিকে যুক্তরাষ্ট্র চাইছে কোনো বাধা ছাড়া আগের মতো যেন হরমুজ দিয়ে সব জাহাজ ও ট্যাংকার চলাচল করতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































