ছবি: আপন দেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে সানান্দবাড়ী এলাকার জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ। বাহাদুরাবাদ নৌ থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার সকালে হাফেজ মোড় এলাকার জিঞ্জিরাম নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন <<>> কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস
ওসি বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মরদেহের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































