Apan Desh | আপন দেশ

আমির খানের বিয়ে অবৈধ দাবি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৭, ১৫ জুলাই ২০২৬

আমির খানের বিয়ে অবৈধ দাবি

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খান। সাম্প্রতিক তার বিয়ে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। 

ভারতের এক মুসলিম ধর্মীয় নেতা দাবি করেছেন, হিন্দু নারী গৌরী স্প্র্যাটকে ইসলাম ধর্ম গ্রহণ ছাড়াই বিয়ে করায় শরিয়াহ অনুযায়ী এ বিয়ে বৈধ নয়। এ বিষয়ে তিনি আমির খানের বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় ধর্মীয় নেতার বক্তব্য অনুযায়ী, ইসলামি শরিয়াহর ব্যাখ্যায় কোনো মুসলিম পুরুষ যদি অমুসলিম নারীকে ইসলাম গ্রহণ ছাড়াই বিয়ে করেন, তাহলে সে বিয়ে শরিয়াহ অনুযায়ী স্বীকৃত নয়।

তিনি আরও দাবি করেন, আমির খান একজন জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার এমন সিদ্ধান্ত সমাজে ভুল বার্তা দিতে পারে।

তবে উল্লেখ্য, ফতোয়া কোনো রাষ্ট্রীয় বা আদালতের আইনগত আদেশ নয়, এটি একটি ধর্মীয় মতামত বা ব্যাখ্যা। ভারতের আইনে এর নিজস্ব কোনো বাধ্যতামূলক আইনি ক্ষমতা নেই। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান।

আরও পড়ুন <<>> ওমরসানী-জয়ের খুনসুটিতে ফেসবুক গরম

জানা গেছে, তাদের বিয়ে ভারতের বিশেষ বিবাহ আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে। গৌরী নিজের ধর্ম পরিবর্তন করেননি।

বিয়ের অনুষ্ঠানে আমির খানের সন্তান ইরা, জুনায়েদ ও আজাদসহ দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে ফতোয়া জারির খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়