Apan Desh | আপন দেশ

একনেকে উঠছে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৮, ২১ জুলাই ২০২৬

আপডেট: ১৭:১৬, ২১ জুলাই ২০২৬

একনেকে উঠছে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্প

ফাইল ছবি

সারা দেশের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নতুন একটি প্রকল্প একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে। দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা।

বুধবার (২২ জুলাই) এ সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে ২০৮২.১২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রস্তাবিত এ ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ বাস্তবায়ন করবে।

পরিকল্পনা কমিশনের সদস্য (কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ) মো. মাহমুদুল হোসাইন খান জানান, এর আগে ১৯৮৩ ও ১৯৮৪ সালে এবং পরবর্তীসময় ২০০৩-২০০৭ মেয়াদে এলজিইডি’র অধীনে সড়কসমূহের ব্যাপক সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়েছিল।

আরও পড়ুন <<>> জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

তিনি আরও জানান, এরপর আর বড় আকারের কোনো রক্ষণাবেক্ষণ কাজ হয়নি। বিষয়টি বিবেচনা করে দেশের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে এ খসড়া প্রকল্প প্রস্তুত করা হয়েছে।

প্রকল্পটিকে নারীর ক্ষমতায়নের সহায়ক হিসেবে উল্লেখ করে মো. মাহমুদুল হোসাইন খান জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে বছরজুড়ে ৯১ হাজার ৫৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক যোগাযোগের উপযোগী রাখা এবং পরিবারপ্রধান ৪৫ হাজার ৭৮০ জন দরিদ্র নারীর কর্মসংস্থান সৃষ্টি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। যা সমসংখ্যক সুবিধাবঞ্চিত পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement