Apan Desh | আপন দেশ

ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫১, ২৮ জুন ২০২৬

ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

ছবি : সংগৃহীত

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ক্রিকেটের পরাশক্তি ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১ রানে হেরে এ লজ্জায় পড়ে বর্তমান চ্যাম্পিয়না। সে সঙ্গে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেলো আইরিশরা। 

রোববার (২৮ জুন) বেলফাস্টে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিং পাঠান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৫৩ রান করেন হ্যারি টেক্টর। পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। 

এছাড়া  বেন কালিটজ ২৩ বলে ৩৭ ও জর্জ ডকরেল ১৪ বলে ১৯ রান করেন। ভারতের পক্ষে প্রিন্স যাদব তিনটি এবং আর্শদীপ সিং ও শিভম দুবে দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টি বাঁধার মুখে পড়ে ভারত। যদিও তাতে ওভার কমেনি। তার আগে দুই ওপেনারই গোল্ডেন ডাকের শিকার হন। স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুজনকেই শিকার করেন ভারতে জন্ম নিয়ে আইরিশদের নাগরিকত্ব নেয়া জাই মুন্দ্রা।

আরও পড়ুন <<>> আর্জেন্টিনার ফাইনাল খেলার সহজ সমীকরণ 

এরপর ঈশান কিষাণ ১২, অধিনায়ক আইয়ার ১০ ও অক্ষর প্যাটেল ১৪ রান করে বিদায় নিলে দলের হাল ধরার চেষ্টা করেন তিলক ভার্মা। তবে আইরিশ বোলাররা চাপে রাখেন তাকেও।

তিলক একা আর শেষ পর্যন্ত পেরে ওঠেননি। ৪৬ বলে ৫৫ রান করে তিনি বিদায় নিলে যেন শেষ আশাও হারিয়ে ফেলে ভারত। শেষ পর্যন্ত ১ রানের লজ্জা পায় ভারত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement