Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনার ফাইনাল খেলার সহজ সমীকরণ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৭, ২৮ জুন ২০২৬

আর্জেন্টিনার ফাইনাল খেলার সহজ সমীকরণ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৪৭ দেশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এলেও মেসিরা এসেছে বিশ্বকাপ ডিফেন্ড করতে। তবে এবারের আসরেও হট ফেভারিট আর্জেন্টিনা। চলতি আসরের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করে দলকে একাই নকআউট পর্বে তুলে দিয়েছেন লিওনেল মেসি। 

আর্জেন্টিনা এবং ফ্রান্স গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে নকআউটে উঠেছে। আর্জেন্টিনার মেসির মতো দলকে দ্বিতীয় রাউন্ডে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। 

বিশ্বকাপের ফাইনালে খেলায় আর্জেন্টিনার সামনে সহজ সমীকরণ। আর্জেন্টিনা রাউন্ড অফ ৩২-তে খেলবে কেপ ভার্দের সঙ্গে। ছোট এ দ্বীপরাষ্ট্র বিশ্বকাপে চমকে দিয়েছে সবাইকে। স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছে, জয় ছিনিয়ে নিতে দেয়নি। 

আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারালে প্রি-কোয়ার্টারে মিসর বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে। দুই দলই খোঁড়াতে খোঁড়াতে নকআউটে উঠেছে। ফলে আর্জেন্টিনার কাছে প্রি-কোয়ার্টারের লড়াই খুব কঠিন হবে না।

আরও পড়ুন <<>> তৃতীয় হয়েও নকআউটে স্থান পেল যে ৮ দল

কোয়ার্টারে আর্জেন্টিনাকে খেলতে হতে পারে সুইজারল্যান্ড, কলম্বিয়া, ঘানা বা আলজেরিয়ার মধ্যে কোনো একটি দেশের বিপক্ষে। তারাও আর্জেন্টিনার শক্তির বিচারে কিছুটা পিছিয়েই রয়েছে। সে হিসেবে ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনার রাস্তা বেশ সহজ।

মেসিদের কঠিন লড়াই হতে পারে সেমিফাইনালে। সম্ভাব্য প্রতিপক্ষদের মধ্যে রয়েছে ব্রাজিল, নরওয়ে, আইভরি কোস্ট বা ইংল্যান্ড। পানামা এবং ইকুয়েডরও চমকে দিতে পারে। ফলে শেষ চারের আগে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ তুলনামূলক সহজ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement