Apan Desh | আপন দেশ

‘নাঈমের সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়’

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪২, ১৩ জুন ২০২৬

‘নাঈমের সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়’

ছবি: আপন দেশ

জাতীয় দলের ক্রিকেটার নাঈম নাঈম হাসানের সঙ্গে গত রাতে (শুক্রবার) যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ মন্তব করেন তিনি।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক লেখেন, নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি। 

তামিম আরও লেখেন, বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরো যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।

আরও পড়ুন<<>>নাঈমকে নির্যাতনে জড়িত পুলিশের শাস্তি দাবি কোয়াবের

প্রসঙ্গত, শুক্রবার (১২ জুন) চট্টগ্রামে নাঈম হাসনকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে সাভার থেকে নিজ বাড়ি চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশের হয়রানির মুখোমুখি হন নাঈম।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। কোয়াবের দাবি, পুলিশ শুরু থেকেই তার সঙ্গে বৈরী আচরণ করে। একপর্যায়ে নাঈম কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরা হয়। আশপাশের লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিলেও পুলিশ তাকে পাইপ দিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের এক এসআইসহ ৩ সদস্যকে চট্টগ্রাম নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।  এদিকে নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়