Apan Desh | আপন দেশ

বিসিবির ভোট গ্রহণ শেষে চলছে গণনা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩০, ৭ জুন ২০২৬

বিসিবির ভোট গ্রহণ শেষে চলছে গণনা

ছবি: আপন দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। সন্ধ্যার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

রোববার (০৭ জুন) সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোট গ্রহণ শুরু হয়।

দেখা যায় সকালে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। এ ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

দুই ক্যাটাগরিতে হচ্ছে নির্বাচন: ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২। ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একাই প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া ক্যাটাগরি-২ থেকেও সাতজন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন ৮ জন।

চলমান নির্বাচনে ই-ভোট প্রদান করেছেন ৩৯ জন। ই-ভোট জমা দেয়ার শেষ দিন ছিল রোববার, দুপুর ১টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় তাদের ভোটাভুটিতে নির্বাচিত হবে সভাপতি ও সহ-সভাপতি।

আরও পড়ুন <<>> বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী। ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের