Apan Desh | আপন দেশ

টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে বেঙ্গালুরু

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৬, ২৭ মে ২০২৬

টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে বেঙ্গালুরু

ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বেঙ্গালুরু। মঙ্গলবার (২৬ মে) রাতে গুজরাট টাইটান্সকে ৯২ রানে বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। দলের নেতৃত্ব দেয়া পাতিদার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৫টি চার।

গুজরাটের একাদশ নির্বাচনের একটি সিদ্ধান্ত বেঙ্গালুরুর জন্য সুবিধাজনক হয়ে দাঁড়ায়। সম্প্রতি ভারত ‘এ’ দলে সুযোগ পাওয়া আরশাদ খানের পরিবর্তে একাদশে থাকা কুলওয়ান্ত খেজরোলিয়ার একটি ওভার থেকে ২৮ রান তুলে নেন পাতিদার।

আরও পড়ুন <<>>বিশ্বকাপ জিতবে কোন দল, ভবিষ্যদ্বাণী দিলো এআই 

দলের হয়ে বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডে সমান ৪৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অন্যদিকে গুজরাটের হয়ে জেসন হোল্ডার দুটি উইকেট শিকার করেন।

২৫৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে গুজরাট। পাওয়ারপ্লের মধ্যেই সাই সুদর্শন, শুবমান গিল এবং জস বাটলারসহ শীর্ষ ব্যাটাররা ফিরে যান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৬২ রানেই অলআউট হয় দলটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়