Apan Desh | আপন দেশ

সান মারিনোর বিপক্ষে সেরা ফুটবলারকে পাচ্ছেন না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৮, ২৪ মে ২০২৬

সান মারিনোর বিপক্ষে সেরা ফুটবলারকে পাচ্ছেন না বাংলাদেশ

ফাইল ছবি

প্রথমবার ইউরোপের মাঠে ইউরোপীয় দেশ সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৫ জুনের সে ম্যাচকে সামনে রেখে লাল সবুজ দলের প্রস্তুতি চলছে। এরমধ্যেই জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলিকে নিয়োগ দিয়েছে বাফুফে। নতুন কোচ দলে যোগ দেয়ার আগে দুঃসংবাদ জামাল ভূঁইয়াদের জন্য। দলের অন্যতম মূল অস্ত্র রাকিব হোসেন ম্যাচটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন!

স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় রাকিব তার পাশেই থাকতে চাইছেন। তাই ইউরোপের ভিসা করা সত্বেও রাকিব সান মারিনোর বিপক্ষে দলে নেই। রাকিব বলেছেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা। চলতি মাসের শেষ দিকে পৃথিবীর আলো দেখার অপেক্ষায় অনাগত সন্তান৷ তাই এ সময়ে স্ত্রীর পাশে থাকাটা জরুরি।  যদিও আমি ভিসা করিয়েছিলাম। তবে অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা সন্নিকটে হওয়ায় আর যাওয়া হচ্ছে না।

আরও পড়ুন<<>>বিশ্বকাপ: যুক্তরাষ্ট্র থেকে সরে গেল ইরানের বেইস ক্যাম্প

এরপরই রাকিব জানালেন, আসলে আমার জীবনে এর আগে বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেদিন ছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ। তাই বর্তমান সময়টাতে আমার স্ত্রীর পাশে থাকা খুব দরকার।

জাতীয় দলে রাকিবের বিকল্প এখনও সেভাবে গড়ে উঠেনি। রাকিব বলছিলেন, আসলে আমি নিজেও বুঝি এই ম্যাচে থাকতে পারলে ভালো হতো। টিম ম্যানেজমেন্টও খুব করে চেয়েছিল যেন খেলি। কিন্তু পরিবারের পাশে এসময়ে থাকতে হচ্ছেই। আর আমি না থাকলেও যারা খেলবেন, আশা করছি তারা ভালো করবেন। দলের প্রতি আমার শুভকামনা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়