ছবি: আপন দেশ
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েছিল বাংলাদেশের ব্যাটাররা। তবে লিটন দাসের অভাবনীয় সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বাংলাদেশের ২৭৮ রানের জবাবে প্রথম দিন শেষ করার আগে ২১ রান সংগ্রহ করেছিল সফরকারিরা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের গতির ঝড়ে কুপোকাত হয়েছে পাকিস্তানের দুই ব্যাটার।
রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাসকিন। এ গতি তারকার জোড়া আঘাতে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের দুই ব্যাটার। দিনের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে লিটন দাসের গ্লাভসে ধরা পরে বিদায় নেন আব্দুল্লাহ ফজল।
আরও পড়ুন<<>>টেলএন্ডারদের নিয়ে বড় সংগ্রহের ব্যাখ্যা লিটনের
নিজের পরের ওভারে ফের আঘাত হানেন তাসকিন। এ পেসারের করা বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আজান আওয়াইজ। কিন্তু বল ব্যাটের কানা ছুঁয়ে, উরুতে লেগে মুমিনুল হকের তালুবন্দি হয়। এরপর মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন শান মাসুদ। বিদায়ের আগে ২৬ বলে ২১ রান করেন পাকিস্তানের অধিনায়ক
এ প্রতিবেদন লিখার সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৬১ রান। বাবর আজম ১৮ এবং সউদ শাকিল ০ রানে ব্যাট করছেন।
এর আগে শনিবার (১৬ মে) সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে এক পর্যায়ে দলীয় ১১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। তবে লিটন দাসের লড়াকু সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৭৮ রান তুলতে সমর্থ হয় টাইগাররা। লিটন ১২৬ রান করেন। পাকিস্তানের হয়ে খুররম ৪টি, আব্বাস ৩টি, দুটি হাসান আলী ও একটি উইকেট নেন সাজিদ খান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































