লিওনেল মেসি
আসন্ন ফিফা বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই যেন ধারালো হচ্ছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার জোড়া গোল অ্যাসিস্টে এফসি সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
চলতি মৌসুমে এমএলএসে ১২ ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী তারকার গোলসংখ্যা এখন ১১। সর্বশেষ এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।
৮ গোলের ম্যাচে শুরুতে ২৪ মিনিটে ম্যাট মিয়াজগার দুর্বল ক্লিয়ারেন্স থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ৪১ মিনিটে কেভিন ডেনকের পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাটি। বিরতির পর পাভেল বুচা কাছ থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে ৫৫ মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। রদ্রিগো দে পলের ক্রস থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়েছেন।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন সিনসিনাটির ব্রাজিলিয়ান প্লেমেকার ইভান্ডার। এরপর ম্যাচে মায়ামিকে ফেরাতে ভূমিকা রাখেন মেসি। ৭৯ মিনিটে তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেত্তির গোল বানিয়ে দিতে অবদান রাখেন। পরে মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে গোল করে ব্যবধান দাঁড় করান ৪-৩।
৮৯ মিনিটে ম্যাচের শেষ গোলটিতেও বড় ভূমিকা ছিল মেসির। সিলভেত্তির ক্রসে পা বাড়িয়ে ডান পায়ে শট নেন ৩৮ বছর বয়সী এ তারকা। বল পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লেগে জড়ায় জালে। যা হয়ে যায় আত্মঘাতী গোল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































