Apan Desh | আপন দেশ

মুমিনুলের ডাবল মাইলফলক

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৪, ১১ মে ২০২৬

মুমিনুলের ডাবল মাইলফলক

ছবি : আপন দেশ

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে ইতিহাসের অংশ হলেন মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে ফিফটি পূরণের পাশাপাশি বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার।

নোমান আলির বলে সুইপ করে সিঙ্গল নেয়ার মাধ্যমে একসঙ্গে দুটি অর্জন ছুঁয়ে ফেলেন মুমিনুল। ব্যক্তিগত পঞ্চাশ পূরণের পাশাপাশি পৌঁছে যান ৫ হাজার টেস্ট রানে। 

ম্যাচ শুরুর আগে এই মাইলফলক থেকে তিনি ছিলেন ১৪১ রান দূরে। প্রথম ইনিংসে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও শতক মিস করেন। পরে দ্বিতীয় ইনিংসে বাকি পথটুকু পাড়ি দেন তিনি।

বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে ৫ হাজার রান করেছিলেন শুধু মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ২০২২ সালে প্রথম এ কীর্তি গড়েন মুশফিক, পরে একই বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার সঙ্গে যোগ দেন তামিম।

দ্রুততম বাংলাদেশি হিসেবে এখনো ৫ হাজার রান করার রেকর্ড তামিমের, যিনি এই মাইলফলকে পৌঁছান ১২৯ ইনিংসে। মুশফিকের লাগে ১৪৯ ইনিংস। মুমিনুল পৌঁছেছেন ১৪১ ইনিংসে।

টেস্ট ক্যারিয়ারের শুরুতে দারুণ ধারাবাহিক ছিলেন মুমিনুল। বাংলাদেশের দ্রুততম ব্যাটার হিসেবে ১ ও ২ হাজার রান পূর্ণ করেছিলেন তিনি। ৩ হাজার রানেও ছিলেন যৌথভাবে দ্রুততম। তবে পরে কিছুটা ধারাবাহিকতা হারালেও সাম্প্রতিক সময়ে আবারও ফিরে পেয়েছেন নিজের ছন্দ।

আরও পড়ুন : ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, প্রভাব পড়বে যেসব অঞ্চলে

এদিকে, মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করে টানা পঞ্চম ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার কীর্তিও গড়েছেন মুমিনুল। এর মধ্যে তিন ইনিংসে তিনি পেরিয়েছেন ৮০ রানের ঘর।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের