ছবি সংগৃহীত
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খায় বাংলাদেশ দল। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পরিনত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আগে ব্যাটিং করে ২১৩ রান সংগ্রহ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার (২৫ এপ্রিল) রাজশাহী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন সোবহানা মোস্তারি।
দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ফারজানা। ফিরেছেন ১১ রান করে। আরেক ওপেনার শারমিন ১৭ রান করে রান আউটের শিকার হয়েছেন।
আরও পড়ুন<<>>আলকারাজকে ছাড়াই ফ্রেঞ্চ ওপেন
৩৪ রানে দুই ওপেনার ফিরলে দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। দুই অভিজ্ঞ ব্যাটারের কাঁধে ভর করে শক্ত ভিত পায় দল। ৩৬ বলে ২৫ রান করেছেন শারমিন। আর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৪০ রান। প্রচুর ডট বল খেলেছেন জ্যোতি, যার প্রভাব পড়েছে দলের রানরেটে। সময়মতো ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করতে না পারায় বেশ ভুগেছেন তিনি।
জ্যোতি যেখানে রান পেতে কাঠ-খড় পুড়িয়েছেন সে উইকেটেই শুরু থেকে সাবলীল ছিলেন সোবহানা। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। ৬০ বলে ব্যাক্তিগত ফিফটি করেন। সবমিলিয়ে ৮০ বএল ৭৪ রান করেন তিনি। আর শেষদিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































