আগামী মাসে মাঠে গড়াচ্ছে ফ্রেঞ্চ ওপেন। তবে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ এবার খেলতে পারছেন এ টুর্নামেন্টে। কব্জির চোট তাকে ছিটকে দিয়েছে। চোটের অবস্থা জানতে এরইমধ্যে পরীক্ষা নিরিক্ষা চালিয়ে যাচ্ছেন এ স্প্যানিশ তারকা।
দুইবারের চ্যাম্পিয়ন আলকারাজ জানিয়েছেন, চলমান কব্জির চোটের কারণে আগামী মাসের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
বিশ্ব র্যাংকিংয়ের দুই নম্বর তারকা গত সপ্তাহে বার্সেলোনা ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয় পেলেও ওই ম্যাচেই তার ডান কব্জিতে চোট লাগে।
আরও পড়ুন<<>>খেলতে খেলতে মারা গেলেন ফুটবলার
২২ বছর বয়সী আলকারাজ চোটের অবস্থা জানতে পরীক্ষা করিয়েছেন। এরপর তিনি দুটি ক্লে কোর্টের টুর্নামেন্ট তথা ইতালিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় আলকারাজ জানিয়েছেন, কোর্টে ফেরার সঠিক সময় নির্ধারণে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটি আমার জন্য কঠিন সময়। তবে আমি নিশ্চিত, আমরা আরও শক্ত হয়ে ফিরবো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



















