Apan Desh | আপন দেশ

খেলতে খেলতে মারা গেলেন ফুটবলার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৭, ২৫ এপ্রিল ২০২৬

খেলতে খেলতে মারা গেলেন ফুটবলার

মাইকেল এনেরামো

খেলার মাঠে মৃত্যুর তালিকায় যোগ হলো আরও একটি নাম। একটি প্রীতি ম্যাচ খেলার সময় মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নাইজেরিয়ান ফুটবলার মাইকেল এনেরামো। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) এ মর্মান্তিক খবর জানিয়েছে।

এনএফএফ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) কাদুনায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় এনেরামো মাঠে পড়ে যান। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী এ ফুটবলার ‘হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে হচ্ছিল।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

এনেরামো তুরস্ক ও তিউনিশিয়ার বিভিন্ন ক্লাবে সফলভাবে খেলেছেন। সুপার ঈগলসের হয়ে তিনি মোট ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে জ্যামাইকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তিনি নাইজেরিয়ার হয়ে প্রথমবার মাঠে নামেন।

এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক। এ মুহূর্তে আমার কাছে ভাষা নেই। আমি শুধু প্রার্থনা করতে পারি যে ঈশ্বর তাকে চিরশান্তি দেবেন এবং তার প্রিয়জনদের ও নাইজেরিয়ার ফুটবল পরিবারকে এ ক্ষতি সহ্য করার শক্তি দেবেন।

তিউনিশিয়ার ক্লাব এস্পেরান্স স্পোর্টিভ দে তিউনিসের সমর্থকরা এনেরামোকে ‘ট্যাংক’ বলে ডাকতেন। এনএফএফ জানায়, তার শারীরিক শক্তি এবং ‘আত্মবিশ্বাসী খেলা’ এস্পেরান্সকে শিরোপা জিততে সাহায্য করেছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়