Apan Desh | আপন দেশ

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ১৮ এপ্রিল ২০২৬

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

ব্রাজিলের এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী হয়েছেন ফুটবলপ্রেমীরা। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র-এর হাতে তুলে দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি।

এ উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন। তিনি বর্তমানে ব্রাজিলের শীর্ষ ক্লাব কোরিন্থিয়ানস-এর সঙ্গে কাজ করছেন। সেখান থেকেই এ বিশেষ মুহূর্তটি সম্ভব হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাসিমুখে রুমেনের কাছ থেকে জার্সি গ্রহণ করছেন নেইমার। ছবি প্রকাশের পর তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। এতে বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে ঘটনাটিকে বাংলাদেশ ও ব্রাজিলের ফুটবল সংস্কৃতির আবেগঘন সংযোগ হিসেবে দেখছেন।

আরও পড়ুন <<>> তামিমের প্রশংসা করে যা বললেন মাহমুদউল্লাহ

শাহনুর রুমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে অবস্থান করছেন। তিনি নিয়মিত ফুটবল কাভার করে আসছেন। স্থানীয় লিগ থেকে শুরু করে বড় প্রতিযোগিতায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এ অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেয়ার সুযোগ পান।

এদিকে, নেইমার জুনিয়র বর্তমানে ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় তার ক্লাব ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। পাশাপাশি বিশ্বকাপে ব্রাজিল দলে তার জায়গা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড