ফাইল ছবি
চব্বিশের গণঅভ্যুত্থানের পর আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। ফারুক আহমেদ থেকে শুরু করে আমিনুল ইসলাম বুলবুলও তাকে ফেরাতে তেমন তৎপর ছিলেন না। তবে নতুন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেয়ার পর এ নিয়ে তেমন কিছু বলেননি। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন বিশ্বখ্যাত এ অলরাউন্ডারকে লম্বা সময়ের জন্য দলে চান।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণার পর তিনি এ কথা জানান।
সুমন বলেন, আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।
আরও পড়ুন<<>>নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
প্রধান নির্বাচক সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছা জানিয়েছেন, সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।
এ ছাড়া নিউজিল্যান্ড সিরিজের দল নিয়ে বাশার বলেন, আমাদের লাস্ট পাকিস্তানের সঙ্গে সফল সিরিজ ছিল। বাংলাদেশ ভাল ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় একাদশে সুযোগ পায়নি এবং কিছু প্লেয়ার নতুন এসেছে গত সিরিজে। আমাদের কাছে মনে হয়েছে আমরা পলিসি সেট করেছি যে, যখন কেউ আসবে তাকে যেন আমরা পর্যাপ্ত সুযোগ দিতে পারি। কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেয়ার পক্ষে আমরা নই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































