Apan Desh | আপন দেশ

বিসিবির সঙ্গে ক্লাবগুলোর বৈঠক আজ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১২, ৯ এপ্রিল ২০২৬

বিসিবির সঙ্গে ক্লাবগুলোর বৈঠক আজ

প্রতি বছর ঘরোয়া লিগে খেলে ক্রিকেটাররা যে অর্থ পেয়ে থাকেন, তা দিয়েই চলে তাদের সংসার। কিন্তু এ বছর এখনও পর্যন্ত মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সদ্য বিদায়ী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে ক্লাবগুলোর ঝামেলা চলছিল। সে কারণে খেলতে রাজি ছিল না ক্লাবগুলো।

এমন পরিস্থিতির মধ্যেই বুলবুলের কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সে কমিটির সভাপতি হয় সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (০৮ এপ্রিল) অনুষ্ঠিত বোর্ড সভায় লিগ মাঠে গড়ানোর আভাস পাওয়া যায়।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসছে বিসিবি। সংস্থাটির এডহক কমিটির এক সদস্য জানিয়েছেন, বিসিবি কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হবে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর দিন-তারিখ নিয়ে সিদ্ধান্ত হবে। 

আরও পড়ুন<<>>দেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

অন্যদিকে, ঢাকা লিগ মাঠে গড়ানোর ফলে পিছিয়ে লাল বলের বিসিএল যেতে পারে বলে জানা গেছে। 

আটকে থাকা ঘরোয়া লিগ নিয়ে তামিম বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল প্রিমিয়ার লিগ। যা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্রুতই প্রত্যেকটা দলের সঙ্গে বসব। উনাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ আমরা দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করতে পারি। এটাই আমাদের লক্ষ্য।

প্রয়োজনে মাঠ ভাড়া করে লিগ আয়োজন করার কথাও জানিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক, মাঠ নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়া করার দরকারও যদি হয় তাও করব। কারণ এখন অনেক প্রাইভেট একাডেমি আছে যেগুলো প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট। যদি প্রয়োজন হয় আমরা সেটাই করব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের