ছবি: বাফুফে
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভিয়েতনাম। ফিফা র্যাংকিংয়ে ব্যবধান দৃশ্যমান। শক্তিশালী এ দলটির বিপক্ষে তাদের মাঠেই এক কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এ প্রীতি ম্যাচে ভাল খেলার প্রতিশ্রতি দিলেন লাল সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বুধবার (২৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে জামাল আত্মবিশ্বাসী কণ্ঠে বলে দিলেন, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে তার দলের।
এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। তবে ইংল্যান্ড প্রবাসী এ মিডফিল্ডারকে নিয়ে কিছুটা দুর্ভাবনাও আছে কোচ হাভিয়ের কাবরেরার মনে। চিন্তার কারণ মূলত ইংল্যান্ড ও ভিয়েতনামের টাইম জোনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন হামজা।
দুটি দেশের সময়ের ব্যবধান প্রায় পাঁচ ঘণ্টা। হামজা সময়ের এ ব্যবধানটুকুর সঙ্গে কীভাবে মানিয়ে নিবেন, তা ভাবাচ্ছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে। হামজা মঙ্গলবার বিকেলে এসে পৌঁছেছে। সে ভালো আছে, কিন্তু আবহাওয়া এবং টাইম জোনের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। আমরা তার খেলার সম্ভাবনা মূল্যায়ন ও বিবেচনা করব।
কাবরেরাকে বিবেচনায় আনতে হচ্ছে ফিফা র্যাংকিংয়ে দুই দলের ব্যবধানও। বাংলাদেশ ১৮১তম, ভিয়েতনাম ১০৩তম। প্রতিপক্ষের আক্রমণভাগের আছে জুয়ান সনের মতো তারকা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এ এ ফরোয়ার্ড সবশেষ লাওসের বিপক্ষে ভিয়েতনামের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও পেয়েছেন জালের দেখা। তবে কাবরেরা আশাবাদী সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের আত্মবিশ্বাস ভিয়েতনাম ম্যাচেই সঞ্চয় করে নিতে পারবে তার দল।
আরও পড়ুন<<>>মেসির পথে হাঁটছেন গ্রিজম্যান
তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আনুষ্ঠানিক ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
বাংলাদেশের কোচ বলেন, জুয়ান সনের উপস্থিতি এবং দলে আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনামের একটি অত্যন্ত শক্তিশালী লাইন-আপ রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশ ভিয়েতনামের সম্ভাব্য শক্তিশালী দলের মোকাবেলা করতে সক্ষম হবে।
আশাবাদী জামালও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় অধিনায়কও কঠিন লড়াই উতরে যাওয়ার প্রশ্নে আত্মবিশ্বাসী। এটি একটি কঠিন ম্যাচ হবে, কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।
আগামী ৩১ মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতি হিসেবে ভিয়েনামেনর বিপক্ষে খেলছে বাংলাদেশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































