Apan Desh | আপন দেশ

ম্যারাডোনার মাদকাসক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ক্লাব সভাপতি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ম্যারাডোনার মাদকাসক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ক্লাব সভাপতি

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বর্ণাঢ্য ক্যারিয়ার যেমন সাফল্যে ভরা, তেমনি বিতর্ক ও ব্যক্তিগত সংগ্রামও ছিল তার জীবনের বড় অংশ। এবার তার মাদকাসক্তি ও ক্যারিয়ারের শেষ সময় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স–এর সাবেক সভাপতি মাউরিসিও ম্যাক্রি।

সম্প্রতি ‘লা ফাব্রিকা’ পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রি জানান, ম্যারাডোনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য ছিল অত্যন্ত কঠিন ও মানসিকভাবে চাপপূর্ণ। ১৯৯৫ সালে নিউওয়েল’স ওল্ড বয়েজ থেকে দ্বিতীয় দফায় বোকা জুনিয়র্সে যোগ দিলেও তখন ব্যক্তিগত সমস্যার কারণে মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ তারকা।

ম্যাক্রির দাবি, ১৯৯৬ সালে ক্লাবের হয়ে ম্যারাডোনা টানা পাঁচটি পেনাল্টি মিস করেছিলেন। যা তার গুরুতর আসক্তি সমস্যার প্রতিফলন ছিল। তার ভাষায়, মাদকাসক্তি এতটাই প্রকট হয়ে উঠেছিল যে নিয়মিতভাবে ম্যাচ বা অনুশীলনে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল ম্যারাডোনার জন্য।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, ম্যারাডোনা ক্লাবের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দায়িত্ব পালনের মতো মানসিক ও শারীরিক অবস্থায় না থাকায় তাকে সে সুযোগ দেয়া হয়নি। ম্যাক্রি বলেন, অনেক সময় ম্যারাডোনা নিজেই নিশ্চিত করতে পারতেন না পরদিন তিনি কোথায় থাকবেন বা অনুশীলনে উপস্থিত থাকতে পারবেন কি না।

১৯৯৮ সালে কোচ হেক্টর ভেইরা ক্লাব ছাড়ার পরও ম্যারাডোনাকে বিকল্প হিসেবে ভাবা হয়নি। পরবর্তীতে কার্লোস বিয়াঞ্চি দায়িত্ব নেয়ার পর বোকা জুনিয়র্স ইতিহাসের অন্যতম সফল সময় পার করে এবং একাধিক আন্তর্জাতিক শিরোপা জেতে। ম্যাক্রির মতে, কঠোর শৃঙ্খলাই সে সাফল্যের মূল কারণ ছিল।

আরও পড়ুন <<>> সাকিবের দেশে ফেরার পথ সহজ হচ্ছে, ফাইল এখন ক্রীড়া মন্ত্রণালয়ে

আলোচনার এক পর্যায়ে সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমেকেও উল্লেখ করেন ম্যাক্রি। তার মতে, কোনো ব্যক্তি যদি নিজেকে ক্লাবের চেয়ে বড় মনে করেন, তাহলে দলগত কাঠামো ভেঙে পড়ে।

তবে সমালোচনার মাঝেও ম্যারাডোনার প্রতি ব্যক্তিগত ভালোবাসার কথাও স্বীকার করেন তিনি। ম্যাক্রি বলেন, ম্যারাডোনা তার আইডল ছিলেন এবং মাঠের বাইরে নানা সমস্যায় জড়ালেও সমর্থকদের কাছে তিনি প্রায় দেবতার মর্যাদাই পেয়েছিলেন।

ফুটবল ইতিহাসে অনন্য প্রতিভা হিসেবে পরিচিত ম্যারাডোনার ক্যারিয়ারের শেষ অধ্যায় তাই যেমন আবেগঘন, তেমনি ব্যক্তিগত সংগ্রাম ও অপূর্ণ সম্ভাবনার গল্পও বহন করে। যা আবারও সামনে আনলেন তার সাবেক ক্লাব সভাপতিই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ