Apan Desh | আপন দেশ

শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৫:২৪, ১৭ জুলাই ২০২৫

শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরল টাইগাররা

কথায় বলে শেষ ভাল তার সব ভাল যার। শ্রীলঙ্কা সফরের শুরুর মতো শেষটাও রাঙিয়েছে টাইগাররা। স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ধরা দিয়েছে অধরা টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। 

সিরিজে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টাইগাররা ৮ উইকেটে বড় জয় পায়। যা লঙ্কান ভূমিতে প্রথমবার লিটন-তাসকিনদের সিরিজ জয়ের কীর্তি। ওয়ানডে এবং টেস্টে বাজেভাবে হারের পর টি-টোয়েন্টির ট্রফি নিয়ে দেশে ফিরলেন ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন মিরাজ-লিটনরা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররাও দেশে ফিরেছেন। লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না তানজিদ-ইমনদের। কেননা শুক্রবার (১৮ জুলাই) থেকেই আবার তাদের অনুশীলনে নামতে হবে। পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিতে।

বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বিপরীতে বাংলাদেশের পক্ষে মাত্র ১১ রানে ৪ উইকেট শিকারের ম্যাজিকাল ফিগার গড়েন স্পিনার শেখ মেহেদি। লক্ষ্য তাড়ায় নেমে ১৬.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে তারা সংক্ষিপ্ত ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে জিতল ২-১ ব্যবধানে।

এরপর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি মিশনে নামবে। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ