Apan Desh | আপন দেশ

ড্র টেস্টে বাংলাদেশের প্রাপ্তির পাল্লা ভারী

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ২১ জুন ২০২৫

ড্র টেস্টে বাংলাদেশের প্রাপ্তির পাল্লা ভারী

ছবি: সংগৃহীত

গল টেস্টের চতুর্থ দিন পর্যন্ত লাগাম ছিল বাংলাদেশের হাতে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছে টাইগাররা। জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষ পর্যন্ত ড্র হওয়া টেস্টে প্রাপ্তির পাল্লা ভারি থাকল বাংলাদেশ দলের পক্ষেই।

পঞ্চম দিনে বৃষ্টি বাগড়া না দিলে টেস্টের ফল আসতে পারত টাইগারদের পক্ষে। তবে সেটি আর হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।

গল টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টি বাগড়া দেয়। শেষ দিনও ছিল বৃষ্টি। এতে দুই সেশনের খেলা ভেসে যায়। বাংলাদেশ দলও নির্ভার থেকে ইনিংস ঘোষণার দিকে মনোযোগ দেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে। প্রথম ইনিংসের ১০ রানের লিড যোগ করে লঙ্কানদের ২৯৬ রানের লক্ষ্য দেয়।

আরওপড়ুন<<>>এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন আলিফ

শেষ দিন স্বাগতিকরা ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করলে টেস্ট ড্র হয়। বাংলাদেশ আরও কিছু আগে বা ২৫০ রানের মতো লিড নিয়ে ইনিংস ঘোষণা করলে টেস্টের চিত্র ভিন্ন হতেও পারত।

এ টেস্টে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত জোড়া সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে তিনি ২৭৯ বল খেলে ১৪৮ রানের ইনিংস খেলেন। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে শান্ত ১৯৯ বল খেলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন। 

টেস্ট ক্যারিয়ারে শান্তর এটি দ্বিতীয়বারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরি এবং সপ্তম টেস্ট সেঞ্চুরি। ড্র গল টেস্টে শান্তর এ জোড়া সেঞ্চুরি বাংলাদেশের বড় প্রাপ্তি।

আপন দেশ/এমএইচ   

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের