Apan Desh | আপন দেশ

ইতিহাস গড়ে গাভাস্কার-কোহলিদের পাশে শান্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ২১ জুন ২০২৫

ইতিহাস গড়ে গাভাস্কার-কোহলিদের পাশে শান্ত

নাজমুল হোসেন শান্ত

টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের কোনো ব্যাটারের এমন কীর্তি নেই। যে কীর্তি গড়লেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক টেস্টে দুই ইনিংসেই দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকালেন তিনি।

এর আগে ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি (১৪৬ ও ১২৪) করেছিলেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার (২১ জুন) গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন বাংলাদেশের অধিনায়ক। চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন বাঁহাতি এ ব্যাটার। দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি।

আরওপড়ুন<<>>ড্র নয়, গলে বাংলাদেশের লক্ষ্য জয়

এ সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে টেস্ট ইতিহাসে মাত্র ১৬তম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

উপমহাদেশের হিসেব ধরলে মাত্র পাঁচজন অধিনায়কের দুই ইনিংসে সেঞ্চুরি আছে। তারা হলেন- শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা, ভারতের সুনিল গাভাস্কার, বিরাট কোহলি, পাকিস্তানের ইনজামাম উল হক ও মিসবাহ উল হক। এবার টাইগার অধিনায়ক শান্ত বসলেন এ মহারথীদের পাশে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি শান্তর আগে আছে কেবল একজনের। তিনিই ছিলেন প্রথম, মুমিনুল হক। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ এবং ১০৫ রানের দুটি ইনিংস খেলেছিলেন মুমিনুল।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের