Apan Desh | আপন দেশ

মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ১১ নভেম্বর ২০২৪

মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

আর মাত্র কয়েক ঘন্টা পড়েই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে লাল সবুজ শিবির। গুরুত্বপুর্ণ এই ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

দ্বিতীয় ওয়ানডেতে খেলার সময় কুঁচকির চোটে পড়েছেন এই ব্যাটার। সোমবার (১১ নভেমম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় এই ম্যাচটিই এখন হয়ে উঠেছে সিরিজের 'ফাইনাল'।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন টাইগার দলপাতি। তবে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ম্যাচের পর তাকে বিশ্রামে যেতে হয়। এমআরআই রিপোর্টে দেখা গেছে, চোটটি গুরুতর এবং এতে দ্রুত সেরে উঠতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে। এই চোটের কারণে আজকের ম্যাচে শান্ত খেলতে পারবেন না, তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

চোটের জন্য শান্তকে সম্ভবত আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা অনিশ্চিত। বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, প্রথম টেস্টে নাজমুলের মাঠে নামার সম্ভাবনা কম। কারণ পূর্ণ সুস্থতা না পেলে তাঁর চোট আরও খারাপ হতে পারে।

শারজার প্রথম ওয়ানডের পরই বাংলাদেশ হারিয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। আঙুলের চোটের কারণে শুধু এই সিরিজই নয়, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন। মুশফিকের পর নাজমুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে ছোট্ট সিরিজটি বাংলাদেশের জন্য বড় হোচট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়