Apan Desh | আপন দেশ

এক যুগ পর বিসিবি ছাড়লেন পাপন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২১ আগস্ট ২০২৪

এক যুগ পর বিসিবি ছাড়লেন পাপন

ফাইল ছবি

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার (২১ আগষ্ট) বোর্ড সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করেন তিনি। সর্বসম্মতিক্রমে তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। 

গত ৫ আগস্ট হাসিনা পালানোর পর সরকার পতন হয়। এরপর থেকেই লাপাত্তা ছিলেন পাপন। এর কিছুদিন পর বিসিবির এক পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছার কথা জানান তিনি।

এরপর বুধবার গঠনতন্ত্র অনুসারে সভা ঢাকেন পাপন। এরপর সেখানেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

২০১২ আহম মোস্তফা কামাল পদত্যাগ করলে সরকার মনোনিত সভাপতি হিসেবে বিসিবিতে আসেন পাপন। পরের বছর নির্বাচনে জিতেই তিনি থেকে যান সভাপতি পদে। এরপর গত ১২ বছর ধরে তিনিই ছিলেন বিসিবির একচ্ছত্র অধিপতি। এবার সে যাত্রা শেষ হলো।

আপন দেশ/এইউ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারত সরকারের গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন ‘অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না সরকার’ কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ স্বর্ণের দামে পতন, ভরিতে কত কমলো? সৌদিতে নিহত আল মামুনের মরদেহ ঢাকায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: ক্রীড়া প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিটি লঙ্ঘন করছে: হামাস