Apan Desh | আপন দেশ

ব্রাজিলের কোপা শুরু পয়েন্ট খুইয়ে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ২৫ জুন ২০২৪

ব্রাজিলের কোপা শুরু পয়েন্ট খুইয়ে

ছবি : সংগৃহীত

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রতে পয়েন্ট খুইয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। মঙ্গলবার (২৫ জুন) লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচে পুরোটা সময় রাজত্ব করেছে ব্রাজিল। দাপটের সঙ্গে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে সেলেসাওরা। তবে কাজের কাজ গোলটা করতে পারেননি ভিনিসিয়ুস-রদ্রিগোরা। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। বেশ কিছু আক্রমণ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সে আক্রমণ অত্যন্ত দক্ষতার সঙ্গে রুখে দেন কোস্টারিকা গোলরক্ষক।

ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। তবে ভিএআরে গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বিরতি পর ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট নেন লুকাস পাকুয়েতা। তা বারে লাগলে গোল বঞ্চিত হয় ব্রাজিল। 

শেষ পর্যন্ত কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ব্রাজিল। এই ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করেছে ব্রাজিল। প্রথম ম্যাচেই জয় তুলে ৩ পয়েন্টে নিয়ে শীর্ষে অবস্থান করেছে কলম্বিয়া। ১ পয়েন্ট নিয়ে কোস্টারিকা তিনে ও কোনো পয়েন্ট ছাড়াই চারে অবস্থান প্যারাগুয়ের।   

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়