Apan Desh | আপন দেশ

সাকিবকে বাদ দিতে বললেন তামিম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ১১ জুন ২০২৪

সাকিবকে বাদ দিতে বললেন তামিম

চলমান টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ দল। ম্যাচটিতে জয়ের লড়াইয়ে থাকলেও বাজে আম্পায়ারিং-এর কারণে হারতে হয়েছে টাইগারদের। তবে সেসব আলোচনাকে ছাপিয়ে উঠে এসেছে বল হাতে সাকিবের দায়িত্ব নিয়ে।

নাসাউ কাউন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ১ ওভার বল করেছেন সাকিব। ওভারটিতে ৬ রান দিয়ে পাননি কোনো উইকেট। আবার ব্যাট হাতে বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এ অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে দলের সেরা বোলার হিসেবে বোলিংয়ে সাকিবকে কেন ৪ ওভার করানো হলো না?- তা জানতে চাওয়া হয়েছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে। 

তামিম উত্তরে দিয়েছেন ক্রিকেটীয় ব্যাখ্যা, ‘সে আমাদের সেরা বোলার। এখন প্রশ্ন উঠতেই পারে এ নিয়ে। হ্যাঁ, আমিও বলব-সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে বাদ দেয়া উচিত।’

আরও পড়ুন>> আম্পায়ারের কারণেই হেরেছে বাংলাদেশ!

ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগতো সাকিবকে লজ্জায় অবসরেই চলে যেতে বলেছেন। তবে পরের ম্যাচ সেন্ট ভিনসেন্টে হওয়া সাকিবের অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেছেন তামিম।

সাবেক এ অধিনায়কের কথায়, ‘সেন্ট ভিনসেন্টে আমরা সবশেষ খেলেছিলাম ১০ বছর আগে। সেখানে সাহায্য পাবেন স্পিনাররা। সাকিবের সঙ্গে হয়ত খেলানো হবে বাঁহাতি স্পিনারকে তানভিরকে। দুজনই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ম্যাচটিতে।’

দক্ষিণ আফ্রিকার কাছে হার নিয়ে অন্যদের মতো হতাশা জানিয়েছেন তামিমও। একই সঙ্গে ধরিয়ে দিয়েছেন ম্যানেজমেন্টের ভুলও।

তিনি বলেন, ‘আমরা দেখেছি এ স্টেডিয়ামে অল্প রানের ম্যাচও জেতাচ্ছে বোলারারা। আর হেরে যাওয়া দল অলআউট কিন্তু হচ্ছে না। আমরাও হইনি। এ ধরনের পরিস্থিতিতে জাকের আলী বা রিশাদ হোসেনকে আগে পাঠানো যেত (যেটা ভারত পাঠিয়েছিল অক্ষর প্যাটেলকে)। আর তাকে বলতে হত, ৬ বলে ১২ করে আস, আউট হলেও সমস্যা নেই। পরে দায়িত্ব নেবে সিনিয়ররা। এ ধরনের কিছুর অভাব ছিল আমাদের।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়