Apan Desh | আপন দেশ

যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ৬ মে ২০২৫

আপডেট: ১৭:৪২, ৬ মে ২০২৫

যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

মেসেজ আদান-প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় প্লাটফর্ম। ব্যক্তিগত, অফিস কিংবা ব্যবসায়ীক যেকোনো প্রয়োজনে মেসেজ আদান-প্রদান ছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্টস পাঠাতে ব্যবহার করা হয় এ অ্যাপটি। সময়ের সঙ্গে সঙ্গে অনেকের কাছেই প্রথম পছন্দে এখন হোয়াটসঅ্যাপ।

তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি দু:সংবাদ। নির্দিষ্ট কিছু মোবাইল ফোনে আর ব্যবহার করা যাবে না জনপ্রিয় এ অ্যাপটি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ০৫ মে থেকেই নির্দিষ্ট কিছু মোবাইল ফোনে আর ব্যবহার করা যাবে না এ অ্যাপটি। পুরনো আইফোনের আইওএস সংস্করণে চলমান ফোনগুলোয় আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।

আরওপড়ুন<<>>বিশ্বে প্রথম ১০জি নেটওয়ার্ক চালু করল চীন

জানা গেছে, আধুনিক বিশ্বে অগ্রসরমান প্রযুক্তি ও ক্রমবর্ধমান সাইবার অপরাধের জগতে ব্যবহারকারীর নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে আইফোনের পুরোনো সংস্করণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক্ষেত্রে ৫ মে থেকে আইফোনের আইওএস ১৫.১ বা এর পরবর্তী ভার্সনে ঠিকই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। কিন্তু এ সংস্করণের আগের সংস্করণ থাকা ফোনগুলোয় ব্যবহার করা যাবে না।

অ্যাপলের নতুন এ সিদ্ধান্তের কারণে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেলগুলোয় প্রভাব পড়বে। এসব মডেলের ফোনগুলোকে ইতোমধ্যে অ্যাপল অপ্রচলিত হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ, এসব মডেলের ফোনগুলোর হার্ডওয়্যার পরিষেবা বা প্রতিস্থাপনের যন্ত্রাংশ অ্যাপলের কাছে পর্যাপ্ত নয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ