Apan Desh | আপন দেশ

মোবাইল

মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে। দেশের দর্শকদের জন্য টেলিভিশন ও ডিজিটাল; দুই মাধ্যমেই বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে, ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। যথা: টি স্পোর্টস, সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ বিষয়ে ইতোমধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ফলে টেলিভিশনের পর্দায় বিশ্বকাপ উপভোগ করতে পারবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। শুধু টেলিভিশনেই নয়, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসেও ম্যাচ দেখার সুযোগ পাবে দর্শকরা। সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসের পাশাপাশি দেশের জনপ্রিয় দুটি ওটিটি প্ল্যাটফর্মেও বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

০৬:৪২ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টোকেন লেনদেন বাধ্যতামূলক

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টোকেন লেনদেন বাধ্যতামূলক

প্রথমবার কোনো ব্যাংক কার্ড বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার কোনো কার্ড এমএফএস ব্যক্তিগত হিসাবের সঙ্গে সংযুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। ওই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি পুরোপুরি সক্রিয় হবে এবং এরপর গ্রাহক স্বাভাবিকভাবে যেকোনো পরিমাণ অর্থ ‘অ্যাড মানি’ করতে পারবেন।

০৯:২৭ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ আসছে নতুন ফিচার, যেখানে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই মোবাইল রিচার্জ করতে পারবেন। এতে আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমে যাবে। মেটা ইতোমধ্যে হোয়াটসঅ্যাপে ডিজিটাল পেমেন্ট সেবা যুক্ত করেছে। আগে থেকেই এখানে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ ও বিল পরিশোধের সুবিধা ছিল। ব্যবহারকারীদের ইতিবাচক সাড়ার পর এবার সে সেবার পরিধি বাড়িয়ে মোবাইল রিচার্জ ফিচার যুক্ত করা হচ্ছে। নতুন এ ফিচার চালু হলে অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই রিচার্জ করতে পারবেন। এজন্য অ্যাপটির সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে।

০৩:৩৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে যে ক্ষতি করছেন

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে যে ক্ষতি করছেন

আধুনিক জীবনযাত্রায় দিনের বড় একটি অংশই এখন স্মার্টফোনের স্ক্রিনে কেটে যাচ্ছে। কারণ ছাড়াই দীর্ঘ সময় ফোন ব্যবহার করা একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। কখনো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল, নিউজফিডে রিঅ্যাকশন বা কমেন্ট, আবার কখনো রিলস ও শর্টস দেখা—এভাবেই সময় অজান্তেই পার হয়ে যায়। পাশাপাশি পডকাস্ট শোনা বা প্রিয়জনের সঙ্গে কথাও বলা হয় ফোনের মাধ্যমে। বিনোদনের মাধ্যম হিসেবে এ ব্যবহার স্বাভাবিক মনে হলেও বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে লুকিয়ে আছে গুরুতর জৈবিক ঝুঁকি। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত স্ক্রিন টাইম শুধু চোখের ক্ষতিই করে না, এটি মস্তিষ্কের বয়স বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দিতে পারে।

১১:০৩ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

মোবাইলের জন্য সেরা তিন ব্রাউজার

মোবাইলের জন্য সেরা তিন ব্রাউজার

মোবাইলে ইন্টারনেট ব্যবহার মানেই অনেকের কাছে গুগল ক্রোম। তবে কখনও কি লক্ষ্য করেছেন, আপনি যা সার্চ করছেন, সেগুলোর বিজ্ঞাপন বারবার চোখে আসে? অথবা আপনার পছন্দ–অপছন্দের তথ্য যেন ইন্টারনেট অচেনা কেউ দেখে ফেলেছে? এ অস্বস্তির মূল কারণ হলো অনলাইন ট্র্যাকিং এবং ডেটা কালেকশন। ব্যবহারকারীর অভিজ্ঞতা ও তথ্য সুরক্ষার দিকে নজর দিয়ে এখন অনেকেই এমন ব্রাউজারের খোঁজ করছেন, যা ব্যবহার করেও তারা নিরাপদ থাকতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমন বেশ কিছু বিকল্প ব্রাউজার পাওয়া যায়, তবে ব্যবহার ও কার্যকারিতার দিক থেকে তিনটি বিশেষভাবে এগিয়ে।

০৫:৩১ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

যেভাবে বাড়াবেন স্মার্টফোনের গতি

যেভাবে বাড়াবেন স্মার্টফোনের গতি

ডিজিটাল যুগে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়। কাজ, পড়াশোনা, বিনোদন, ব্যাংকিং— সবকিছুর কেন্দ্রবিন্দু এখন এ ডিভাইস। তাই ফোন ধীর হয়ে গেলে বা বারবার হ্যাং করলে বিরক্তি তৈরি হওয়াই স্বাভাবিক। অনেকে এমন অবস্থায় নতুন ফোন কেনার কথা ভাবেন। কিন্তু অনেক সময় ফোনের ভেতরেই এমন কিছু সেটিংস থাকে, যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে পুরোনো ফোনও দ্রুত ও স্মুথভাবে চলতে পারে। এর মধ্যে সবচেয়ে কার্যকর ফিচার হলো ডেভেলপার অপশনস। নাম শুনে মনে হতে পারে এটি শুধু অ্যাপ নির্মাতাদের জন্য। বাস্তবে সাধারণ ব্যবহারকারীরাও এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করে পারফরম্যান্স বাড়াতে পারেন। সঠিক কনফিগারেশনে ফোনের গতি, ব্যাটারি দক্ষতা ও মাল্টিটাস্কিং— সবকিছুতেই উন্নতি দেখা যায়।

০৫:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

৪ দিন সীমিত থাকতে পারে মোবাইল ব্যাংকিং লেনদেন

৪ দিন সীমিত থাকতে পারে মোবাইল ব্যাংকিং লেনদেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত আসছে। মোবাইল ব্যাংকিং সেবা বা এমএফএস লেনদেন সীমিত হতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার মধ্যরাত থেকে এ বিধিনিষেধ শুরু হতে পারে। এটি ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টানা চার দিন গ্রাহকরা স্বাভাবিক লেনদেন করতে পারবেন না।   তবে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমিত করার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসার পর গভর্নরের অনুমোদন পেলেই এ আদেশ জারি হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

০৪:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ইন্টারনেটের গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা বিটিসিএলের

ইন্টারনেটের গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা বিটিসিএলের

মাসিক মূল্য সম্পূর্ণ অপরিবর্তিত রেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। যা অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

০২:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার

মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভে সার্ক ফোয়ারা মোড় অচল, টায়ারে আগুন

মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভে সার্ক ফোয়ারা মোড় অচল, টায়ারে আগুন

এক দফা দাবিতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ চান। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে অবরোধ শুরু হয়। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার ছিল তাদের প্রধান দাবি। এছাড়া একচেটিয়া সিন্ডিকেট প্রথা বাতিল ও মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগও তারা চান। বিক্ষোভকারীরা সড়কে টায়ার ও কাঠখণ্ডে আগুন ধরিয়ে স্লোগান দেন। সেখানে তারা একটি গাড়ি ভাঙচুর করছেন বলেও জানা গেছে। সড়ক অবরোধের কারণে ওই মোড় দিয়ে চলাচলকারী চারপাশের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

০৯:২৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। এ অবস্থায় মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অননঅফিসিয়াল ফোন বিক্রির জন্য বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত সময় পাবেন। অর্থাৎ মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনলে স্বয়ংক্রিয়ভাবে তা নিবন্ধিত হবে। এসব ফোন বন্ধ হবে না। মার্চ মাসের পর থেকে আর আনঅফিসিয়াল ফোন বিক্রির আরও কোনো সুযোগ থাকবে না। বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে হওয়া বৈঠক শেষে এ তথ্য জানান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম।

০৮:০১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

প্রবাসীরা দেশে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহার করতে পারবেন

প্রবাসীরা দেশে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহার করতে পারবেন

প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। গত সোমবার (০১ ডিসেম্বর) সচিবালয়ের অফিস কক্ষে বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়য়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যকার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সভায় উপস্থিত ছিলেন।

০৩:৩৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement