আগামী ১ আগস্ট মঙ্গলবার ঢাকায় সমাবেশসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৪ জুলাই) ঢাকায় এক সংবাদ সম্মেলন করে দরটিরর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় দলের কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মাওলানা এ টি এম মাছুম, হামিদুর রহমান আযাদ, নূরুল ইসলাম, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াতের তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ আগস্ট (মঙ্গলবার) ঢাকায় সমাবেশ, এর আগে ২৮ জুলাই সব মহানগরে এবং ৩০ জুলাই জেলা শহরগুলোতে মিছিল করবে তারা।
বর্তমান সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমিরসহ গ্রেফতার নেতা–কর্মী ও আলেমদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের স্টাইলে নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার। এ লক্ষ্যে সরকার প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে তারা।
>>> আরও পড়ুন: এবার যুবলীগের ব্যানারে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের
জামায়াতে ইসলামীকে সভা–সমাবেশ ও মিছিল করতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, প্রশাসনের কাছে লিখিত আবেদন করার পরও সম্প্রতি সিলেট ও চট্টগ্রামে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বরং জামায়াতের নেতা–কর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।
উল্লেখ্য, এক দশক পর গত ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে নিবন্ধন বাতিল নহওয়া এই দলটি। তাদের সেই সমাবেশের জন্য অনুমতি দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এদিকে সমাবেশের জন্য জামায়াতকে অনুমতি দেওয়া ও জামায়াতের সমাবেশ করার বিষয় নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।
এরপর সিলেট ও চট্টগ্রামে সমাবেশের ঘোষণা দিলেও অনুমতি না পাওয়ায় সেই কর্মসূচি পালন করতে পারেনি দলটি। এখন ফের ঢাকায় সমাবেশসহ তিন দিনের কর্মসূচির ঘোষণা দিল এই ইসলামী দলটি।
কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মাওলানা এ টি এম মাছুম, হামিদুর রহমান আযাদ, নূরুল ইসলাম, আবদুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মতিউর রহমান আকন্দ।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































