Apan Desh | আপন দেশ

আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ পেছালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৯, ২২ জুলাই ২০২৩

আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ পেছালো

ঢাকা: আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ এক সপ্তাহ পরিবর্তন করা হয়েছে। এ কারণে আগামী ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্ব করবেন।

শনিবার (২২ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

>>> আরও পড়ুন: ‘বাংলাদেশ দরিদ্র বলে রাষ্ট্রদূতরা নিজেদের সম্রাট মনে করেন’

এ বিশেষ বর্ধিত সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছিল, আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

আপন দেশ/ এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়