Apan Desh | আপন দেশ

নিষেধাজ্ঞা দেবে দিক প্রধানমন্ত্রী ডাল-ভাত দিয়ে খাওয়াবেন: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫, ২২ জুলাই ২০২৩

আপডেট: ১৫:২৫, ২২ জুলাই ২০২৩

নিষেধাজ্ঞা দেবে দিক প্রধানমন্ত্রী ডাল-ভাত দিয়ে খাওয়াবেন: ওবায়দুল কাদের

নোয়াখালী: বিএনপি আন্দোলনে হেরে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে।  

শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরকিার ভিসা নীতির সমালোচেনা করে তিনি বলেন, নিষেধাজ্ঞা দেবা দাও, ভিসা নীতি দেবা দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল-ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবেন, আমাদের দেশকে বাঁচাবেন।     

মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে গেছেন। এই নোয়াখালী এক সময় বিএনপির ঘাটি ছিল। সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাটি। বিএনপি সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা।      

>>> আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ আজ

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে হাত আগুন নিয়ে আসবে, সে হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত হামলা করতে আসবে, সে হাত গুটিয়ে দিতে হবে। বিএনপির আস্ফালনের জবাব আমাদেরকে দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত বারিস্ট্যার মওদুদ আহমদকে ইঙ্গিত করে তিনি বলেন, আগে ভোট দিয়ে বানিয়েছেন। বিশাল বিশাল মন্ত্রী ছিল, পদে ছিল।  কিন্ত আমার এলাকার দিকে তাকায়নি। আমার যা প্রতিশ্রুতি আমি পূরণ করব।  

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম প্রমুখ।    

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়