Apan Desh | আপন দেশ

ড. মোশাররফ সিঙ্গাপুর যাচ্ছেন, দীর্ঘ সময় থাকার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২৪ জুন ২০২৩

আপডেট: ২১:৪০, ২৪ জুন ২০২৩

ড. মোশাররফ সিঙ্গাপুর যাচ্ছেন, দীর্ঘ সময় থাকার প্রস্তুতি

সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘ মেয়াদে অবস্থান করে উন্নত চিকিৎসা নিবেন সেখানে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিকেলে গুলশানের বাসায় ফিরেছেন তিনি। বিদেশগমনের প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই সিঙ্গাপুরে নেয়া হবে বিএনপির এই সিনিয়র নীতিনির্ধারককে।  

শনিবার (২৪ জুন) ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রেস সেক্রেটারি শাহ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেনকে দু’একদিনের মধ্যে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। তবে এখনও ভিসা প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি।

বিএনপি নেতার ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, শনিবার বাবাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসার পর শনিবার তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

জানা গেছে, ড. মোশাররফ হোসেনের সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী বিলকিস আক্তার ও একমাত্র ছেলে ড. মারুফ। চিকিৎসার সময়টা দীর্ঘ মেয়াদি হতে পারে। তাই প্রস্তুতিটাও তেমনই। সিঙ্গাপুরে একটি বাড়ী ভাড়া নিয়েছেন ড. মোশাররফ। সেখানে থেকেই চিকিৎসা সেবা নিবেন।

আরও পড়ুন <> দেশে ফিরছেন না টুকু

ড. মোশাররফ হোসেনের ঘনিষ্ঠজনসূত্র জানিয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না এলে তিনি দেশে নাও ফিরতে পারেন। যে কারণে হাসপাতালের বদলে বাড়ী ভাড়া করেছেন তিনি। 

এদিকে ড. খন্দকার মোশাররফের বিরুদ্ধে ২০০৮ সালে অর্থ পাচারের মামলা করেছে দুদক। আইনি লড়াইয়ের জয়ী হতে পারছেন না। ফলে দলের দুই নেতা ও প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানের মামলার মতোই পরিণতির শঙ্কা করছেন তিনি। 

ইতোমধ্যে লন্ডনে চলে গেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আপাতত দেশ ফিরছেন না। তবে পরিণতি বরণ করার প্রস্তুতি নিচ্ছেন আমান। একই সময়ের মামলায় তাদের সাজা হয়েছিল। খালাসের পর ফের তা বহাল রেখেছে আদালত। গত মে মাসে রায় দেয়া হয়েছে। রায়ের আদেশ প্রাপ্তির দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পন করতে হবে আমান উল্লাহ আমানকে। 

আপন দেশ/এবি 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়