ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে এস এম রিয়েল রোমানসহ আরও ২০ জনকে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১৩ জন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৪ নভেম্বর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটি বিলুপ্ত করে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতদেয়া হয় বৃহস্পতিবার ২৩ এপ্রিল।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































