Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রিজভী আহমেদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২২, ২৩ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রিজভী আহমেদ

রুহুল কবির রিজভী

দেশব্যাপী লোড শেডিং ও বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে বিদ্যুতমন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশে লোডশেডিং হচ্ছে, গ্রামে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সংকট মোকাবিলায় বড় ধরনের ড্রাইভ দিতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলমান সংকট মোকাবিলা করতে সরকারকে আরও তৎপর হতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে। গরম মোকাবিলা করার জন্য সারাদেশে যে তাপ প্রবাহ চলছে সেটা মোকাবিলা করার জন্য, বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে। সংকট নাই বললে চলবে না।

৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ না পাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সংকট মোকাবিলার জন্য সরকারের মন্ত্রীগুলোকে তীক্ষ্ণ হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না। দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে। নানা কারণে এটা হয়েছে, কৃত্রিম সংকট তৈরি হয়েছে যুদ্ধের কারণে। 

আরও পড়ুন<<>>মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন

এমপি-মন্ত্রীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে তিনি বলেন, ইরান থেকে জাহাজগুলো আসতে পারতেছে না, যার কারণে জ্বালানি তেলের সংকট হচ্ছে। কিন্তু এটা কৃত্রিম সংকট। এক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুবই ন্যাচারাল, কিছু এমপি-মন্ত্রীরা পার্লামেন্টে বলেছেন এটাকে সংকট বলা যাবে না, যেটা সত্য সেটা বলুন।

আন্তর্জাতিক কারণেই তো জ্বালানি সংকট-এটা বিএনপির কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের ব্যর্থতার কারণে হতো, তাহলে একটা কথা ছিল। সংকটটা আন্তর্জাতিক কারণে হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এটা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়