Apan Desh | আপন দেশ

মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৮, ২৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:৪৭, ২৩ এপ্রিল ২০২৬

মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন

ছবি : আপন দেশ

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াত জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ তথ্য জানান।

মনিরা শারমিন বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। কারণ ওনারা আমার কাছ থেকে কাগজপত্র জমা নিয়েছেন। আজ মনোনয়ন বাতিল করেছেন। আমি তো আমার কথাটা বলতে পারিনি, আমি শুনানির সুযোগটা চাই।’

তিনি বলেন, ‘যে আইনে তিন বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না।’ 

আরও পড়ুন : এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

এদিকে, মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনে আপিল করা হবে। আশা করি, আপিলে আমরা প্রার্থিতা ফেরত পাব।’

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়