Apan Desh | আপন দেশ

প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে : জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪২, ২৩ এপ্রিল ২০২৬

প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে : জামায়াত আমীর

প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতির অভিযোগ তুলে এ বিষয়ে সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেয়ার কথা বলেছেন। আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের এ অতি-জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।’

আরও পড়ুন : ‘ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’

পোস্টের শেষে তিনি প্রবাসীদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমীর।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়