ফাইল ছবি, আপন দেশ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফদরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৯ জনের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।
আরও পড়ুন<<>>হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু
এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৯ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।
আপন দেশ/এসআর




































