Apan Desh | আপন দেশ

‘হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ১৮ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:০৬, ১৮ এপ্রিল ২০২৬

‘হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না’

ছবি: আপন দেশ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, হামের চিকিৎসায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরকারি বরাদ্দ যথেষ্ট না। এখানে আরও গুরুত্ব দেয়া দরকার সরকারের।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এ হাসপাতালটা সরকারি না, এটা সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার আগে প্রতি বছর দিত ৩০ কোটি, এবার দিচ্ছে ২৮ কোটি। সে ২৮ কোটির মধ্যে এ পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে ৭ কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবেন; কিন্তু এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে ৭০০টি শয্যা আছে, এর মধ্যে ২৫০ শয্যা হলো ফ্রি। বাকিগুলোতে রোগীদের সব খরচ দিয়ে থাকতে হয়। সেভাবে তারা চালাচ্ছেন এবং যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছেন।

তিনি বলেন, আমরা বুঝতে পেরেছি, এখানে আরও অনেক গুরুত্ব দেয়া দরকার সরকারের। বর্তমানে হাম নিয়ে যে বিব্রতকর অবস্থায় দেশবাসী আছে, এটা বোঝার জন্য আমরা মূলত গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম, এটা সরকারিভাবে বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড ডেডিকেটেড শিশু হাসপাতাল। এজন্য সারা দেশ থেকে এখানে রোগী চলে আসে। তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) এর চাপ নিতে পারছেন না। অনেক রোগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন, তারা তো বলতে পারবেন না। 

আরও পড়ুন <<>> এনসিপির জাতীয় নারীশক্তি কমিটি গঠন

হাম রোগীর চিকিৎসায় একটি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) করে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও বলেন, এ হাসপাতালের বেড বাড়ানো দরকার এবং সে সুযোগ আছে। যদি শিশু হাসপাতালের শয্যা বাড়িয়ে দুই হাজার করা হয় তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে।

এসময় জামায়াতের পক্ষ থেকে শিশু হাসপাতালের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন জামায়াতের আমীর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়