Apan Desh | আপন দেশ

এনসিপির জাতীয় নারীশক্তি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫২, ১৮ এপ্রিল ২০২৬

এনসিপির জাতীয় নারীশক্তি কমিটি গঠন

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করেছে। এতে মনিরা শারমিনকে আহবায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দলটির আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। মাহমুদা আলম মিতুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে সাঈফুন নুররা মিশকাকে। যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নার্গিস তাসনিম, ইশরাত খালেদা আঁখার, আফরোজা খাতুন ও মুনা হাফসা।

সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদা আলম মিতু। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মনজিলা বুমাকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন দৃষ্টি অরন্য চৌধুরী প্রীতি, নাহিদা নুররা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা নিনি ও ইসরাত জাহান বিন্দু।

কেন্দ্রীয় আহবায়ক কমিটির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দুফসাত তাসনুম। যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে রয়েছেন ইসরাত জাহান, উর্মি মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা সুলতানা ও নাদিয়া ইসলাম মিম।

আরও পড়ুন <<>> ‘ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করেছে শিবির’

সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেহেনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুন্নী, সেলভী আক্তার, অর্ণি আলম পৃথিবী, নিঝুম আক্তার নিপা, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম মিশা, বেনজির আক্তার, সাবরিনা রহিম প্রিয়া, ফালানী হরিদাস, খাদিজা হদি, ফারহা এমদাদ ও সুরাইয়া ইয়াসমিন।

এছাড়া সংগঠক হিসেবে আরও রয়েছেন ফারিবা হায়দার, সালওয়া শামস, ইয়াসমিন তামান্না, সামিনা নাসরিন স্বপ্নীল, আকলিমা আক্তার, তোফাইয়া তুন নাসা শিমু, কানিজ ফাতেমা, মাহমুদা আকতার দুলারি, মোছা. শারমিন আক্তার, ফারজানা আক্তার নুপুর, তাসনিম তিশা, সাবিকুন নাহার, তাহমিদুন্নাহার তামান্না, আজরীন আরবী, শামসুন্নাহার ও মারিয়াম ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এ কমিটি গঠন করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়