Apan Desh | আপন দেশ

তারেক রহমান ফের উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমান ফের উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন আজ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র চারটি দিন। শেষ মূহুর্তে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর তাদের প্রচারণা আরও জোরদার করেছে। এমন পরিস্থিতিতে ফের উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (০৭ ফেব্রুয়ারি) প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন তিনি। সেখানে জনসভা শেষে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর বিএনপি চেয়ারম্যানকে সামনে থেকে দেখার অপেক্ষায় এ অঞ্চলের নেতাকর্মীরা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় করবেন সফরের প্রথম জনসভা। তাই প্রস্তুত হচ্ছে ঠাকুরগাও বালক উচ্চবিদ্যালয়ের মাঠ। বিএনপির এ নির্বাচনি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভা স্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, ঠাকুরগাঁও-এর উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়নে আরও সহজ হবে।

আরও পড়ুন<<>>‘বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে’

পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।

ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাবেন দিনাজপুরের নেতাকর্মীরা। তারা স্বপ্ন দেখছেন, বিএনপি ক্ষমতায় এলে অব্যাহত থাকবে এলাকার উন্নয়নের ধারা।

স্থানীয়রা জানান, এখানে তারেক রহমানের নানার বাড়ি। এখানে তিনি আসলে এ এলাকার উন্নয়ন হবে। গত ১৫ বছর এ এলাকার কোনো উন্নয়ন হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা ০৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়