Apan Desh | আপন দেশ

‘দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৭, ৬ ডিসেম্বর ২০২৫

‘দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান’

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মন্তব্য করেন। 

আমীর খসরু বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। 

আরও পড়ুন<<>>এ মুহূর্তে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: বাবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।

খুব শিগগিরই জোটের প্রার্থী চুড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

আমীর খসরু বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চুড়ান্ত। খুব শিগগিরই জোটের প্রার্থী চুড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু