Apan Desh | আপন দেশ

এ মুহূর্তে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: বাবর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:১৪, ৫ ডিসেম্বর ২০২৫

এ মুহূর্তে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: বাবর

দেশের এ ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।
তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনও কোনো অপশক্তির সঙ্গে তিনি আপস করেননি। তাই দেশের এ ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন। 

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভায় লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সার্বজনীনভাবে সারাদেশের নেত্রী। কেন উনাকে প্রয়োজন সে বিষয়ে আজকে বিস্তারিত বলছে চাইছি না। অন্য একদিন বিস্তারিত বলব। দেশে এখনও অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর ভীষণ প্রয়োজন। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জুবাইদা রহমান

লুৎফুজ্জামান বাবর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়া হবে। আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন। 

আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি জানিয়ে সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। বেকারত্বকে দূরীকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার যুবক-যুবতী রয়েছেন। কর্মসংস্থান তৈরি করে ওই সব বেকারদের স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন নিয়ে এসেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরও অনেক বেশি নিয়ে আসব।

সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু