Apan Desh | আপন দেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহবান নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ৭ মার্চ ২০২৬

আপডেট: ২১:০৩, ৭ মার্চ ২০২৬

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহবান নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণ করে বর্তমান সরকারকে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহবান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (০৭ মার্চ) রাজধানীর সীমান্ত স্কয়ারে বিজিবির ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত পুসাবের (প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইয়েন্স অব বাংলাদেশ) ইফতার অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের আপামর জনতা ও শিক্ষার্থীরা মৌলিক সংস্কার ও পরিবর্তনের দাবিতে মাঠে নেমেছে। তবে বর্তমান সরকার সে সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সরকার যদি সংস্কার কার্যকর না করে, আমরা আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করব।

আরও পড়ুন <<>> ‘সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

পাটওয়ারী বলেন, শেখ হাসিনা আমাদের ওপর গুলি করে আহত করেছেন। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরে ভূমিকা না নিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দেয়া হচ্ছে। এটা জনগণের সঙ্গে প্রতারণা। সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিয়ে জনগণের সঙ্গে তামাশা করলে তার জবাব আমরা দেব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch