Apan Desh | আপন দেশ

আইনজীবী হত্যার প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ দুপুরে 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ২৭ নভেম্বর ২০২৪

আইনজীবী হত্যার প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ দুপুরে 

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সমাবেশের ডাক দেয়া হয়।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। 

এ ঘটনায় সন্ধ্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে রাতে এক ফেসবুক পোস্টে সংগঠনটি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (২৭ নভেম্বর) এক শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেয়।

এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করব।

একইসঙ্গে পোস্টে সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। তবে এই মৃত্যুর জন্য দায়ী কে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি তুলে মঙ্গলবার (২৬ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের