Apan Desh | আপন দেশ

‘ছাত্রলীগ জোর করে বুয়েটে ঢুকেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ৩১ মার্চ ২০২৪

‘ছাত্রলীগ জোর করে বুয়েটে ঢুকেছে’

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর ছাত্রলীগের নেতাকর্মীরা জোর করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে। এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ মার্চ) গণফোরাম ও পিপলস পার্টি আয়োজিত ইফতারপূর্ব বক্তব্যে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বুয়েটে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিন্তু জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ। বাংলাদেশে একটি দুঃসময় চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষ কোনও সুশাসন খুঁজে পাচ্ছে না।

তিনি বলেন, পুনরুদ্ধার করতে সক্ষম না হলে গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হবে। তাই নিজেদের অধিকার আদায়ে দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘এ সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch