Apan Desh | আপন দেশ

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫২, ২২ নভেম্বর ২০২৬

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ছবি: আপন দেশ

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেয়া ভালো।

রোববার (২২ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা দিতে চুক্তি স্বাক্ষর : সকাল সাড়ে ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া ভাতা। ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের চিকিৎসাসেবা। স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে ল্যাবএইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন <> টিভিতে আজকের খেলা

বিকেল ৪টায় ‘গার্মেন্টস মজুরি: ন্যায্যতা ও শিল্পের বিকাশ’ শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হবে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘আজকের এজেন্ডা ভার্চুয়াল সিরিজ’-এর অংশ হিসেবে আয়োজিত এ ওয়েবিনারে সঞ্চালনা করবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়