Apan Desh | আপন দেশ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৩, ৮ নভেম্বর ২০২৬

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ছবি: আপন দেশ

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। 

তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেয়া ভালো।

রোববার (০৮ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা : সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইন, ঢাকা সিটি সেন্টারে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এবং ইউএনডিপির সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রীর ব্রিফিং : খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

আরও পড়ুন <> আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

রিহ্যাবের সংবাদ সম্মেলন : দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এতে আবাসন খাতের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস : বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আন্তর্জাতিক কেয়ারারস দিবস উপলক্ষে আলোচনা সভা : বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সুইড কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়