Apan Desh | আপন দেশ

মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৮, ৮ নভেম্বর ২০২৬

মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

ছবি: আপন দেশ

রাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সোহাগ পরিবহনের একটি বাসে আগুনের এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পেছনের দিকে সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন<<>>পল্লবী মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে শনিবার (০৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়